Thursday, September 3

বেনাপোলে বন্দর দিয়ে দেড় কোটি টাকা মুল্যের বিস্ফোরক আমদানী

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বোনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকা মূল্যমানের ১শ’ ২৭ মে. টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানী করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। রোববার দুপুর ২ টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে ৯টি ট্রাকে এসব বিস্ফোরক দ্রব্য বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়াডে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানায়, ১ লাখ ৮৩ হাজার ৯০০ ইউএস ডলার মূল্যের ১শ’ ২৭ মে.টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড ভারত থেকে আমদানী করছে। যাহার ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার বাংলা টাকার মূল্যমান। সিঅ্যান্ডএফ এজেন্ট এএস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান পণ্য চালানটি শুল্কায়ানে প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে দাখিল করেছেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১শ’২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানী করেছে। বিপুল পরিমানে এবিস্ফোরক আমদানী করায় বন্দরে নিরাপত্তার জোরদার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.