Sunday, September 6

ফেনীতে লবণের ট্রাক থেকে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

0

ফেনীর ছাগলনাইয়ায় লবণের ট্রাক থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সোমবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের কুহুমা শান্তিরহাট বাজার এলাকা থেকে ইয়াবাসহ ট্রাকটি জব্দ করে টহল পুলিশ।
আটককৃতরা হলেন- ঢাকার ধামরাই থানার বড় কুশিয়ারা গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে ট্রাক চালক আনোয়ার হোসেন হারেছ (৩৫) ও তার সহকারী কুমিল্লা জেলার হোমনা থানার কালামিনা গ্রামের মো. হানিফ মোল্লার ছেলে মো. ছিদ্দিক (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে লবণ বোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে রুট পরিবর্তন করে ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ সড়কে ঢুকে পড়লে টহল পুলিশ সন্দেহ করে। তারা ট্রাকটিকে থামার সঙ্কেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ট্রাকটি আটক করে।

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.