Wednesday, September 2

কুড়িগ্রামে ভোগডাঙ্গা মডেল কলেজে ম্যানেজিং কমিটির অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে বুধবার(৬ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা মডেল কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ম্বেচ্ছাতারিতার অভিযোগে কমিটি বাতিলের দাবিতে মানবন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। 

এসময় বক্তারা বলেন, অবৈধভাবে এডহক কমিটি গঠন করেছেন। আমরা এই অবৈধ কমিটির বিলুপ্তি চাই। কলেজটি রক্ষার জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।

এসময় বক্তব্য রাখেন,অর্থনীতি বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান,ইংরেজি বিভাগের প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।

মানবনবন্ধন শেষে ৬০ জনের স্বাক্ষরের অভিযোগের কপি সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.