Tuesday, September 8

খোকসায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0

মিলন খান খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলায় ওপেন হাউজ ডে উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১ টার দিকে খোকসা থানা চত্বরে আলোচনা সভা খোকসা থানা অফিসার ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটিং পুলিশিং খোকসা থানা সভাপতি আরিফুল আলম তষর ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ, ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর ইসলাম বাবলু, আমবাড়িয়া ইউনিয়ন এর চেয়ারম্যান আমিনুর রহমান খান বিশু, জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান ও খোকসা বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক কুষ্টিয়ার বিশেষ প্রতিবেদক হুমায়ুন কবির ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ ও সময়ের দিগন্ত পত্রিকার খোকসা প্রতিনিধি মিলন খান।

বক্তারা উপজেলা থেকে মাদক নির্মূল বাল্যবিবাহ জঙ্গিবাদ-সন্ত্রাস সহ সমাজের প্রত্যেকটি মানুষের জানমাল নিরাপত্তায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জোর দাবি জানানো হয়। তিনারা আরো বলেন, প্রতিটা ব্যক্তির যার যার অবস্থান থেকে যদি আইনের প্রতি সচেষ্ট হওয়া যায় তাহলে অবশ্যই সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে।
খোকসা থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে প্রতিমাসে অনুষ্ঠানের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক এবং পুলিশ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই সোলাইমান হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.