
মঈন বাঙালী, (হাটহাজারী) চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভা সদরে উপজেলা আঙ্গিনায় মানব বন্ধন করেছেন ব্যাটারী চালিত রিক্সা মালিক ও চালকেরা। অবৈধ রিক্সা কেন চালাবেন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, আমাদের অন্য কোনো কাজ করার কর্মক্ষেত্র নেই, তাদের বক্তব্য হচ্ছে চীন-ভারত- পাকিস্তান থেকে আমদানি করা পার্টসপত্র এবং দেশীয় কাঠ বাঁশ দিয়ে তৈরি এ রিক্সা চালিয়ে ৪/৫ জনের সংসার চালই ।
মালিক পক্ষরা বলেন আমরা অতি নিম্ন আয়ের মানুষ এদিয়ে আমাদের ৪/৫ জনের সংসার চলে,। কিস্তির বিপরীতে লোন নিয়ে ৭০/৭৫ হাজার টাকা দিয়ে একটা রিক্সা বানাতে হয়। ৮/১০ দিন রিক্সা চলা বন্ধ থাকায় না পারছি কিস্তি পরিশোধ করতে না পারছি সংসারের খরচ চালাতে । তাছাড়া তাঁরা আরও বলেন পরিবেশ দুষণ মুক্ত, বায়ূ ও শব্দ দুষণ মুক্ত, উৎপাদন যোগ্য বিদ্যুৎ শক্তির ব্যবহার ।
এদিকে ২/৩ দিন রিক্সা বসে থাকলে ব্যাটারিও ড্যামেজ হয়ে যায় যার ৪ টি ব্যাটারির দাম ২৪ হাজার টাকা। চিরতরে বন্ধ করে দিলে বিকল্প যান বাহন অর্থাৎ প্যাডেল চালিত রিক্সা এসে অটো রিক্সার চাহিদা পূরণ করতে পারবে উভয় প্রকার রিক্সা ক্ষতি গ্রস্ত হবে না হয়রানির হাত থেকে রেহাই পাবে, রিক্সা যাত্রীদেরও কষ্ট লাঘব হবে ।
অপর দিকে প্যাডল চালিত বাংলা রিক্সার উত্থান- পতনের মাধ্যমে ক্ষতির হাত থেকেও রেহাই পাবে । এ রিক্সার নির্মাণ খরচ ১৫থেকে২০ হাজার টাকা। ৮/১০ বার উত্থান- পতনের মাধ্যমে এ সব রিক্সা স্ক্র্যাব বা ভাঙ্গাড়ীতে পরিনত হয়েছে, মেরামতেরও সুযোগ নেই টাকা লাগবে ৯/১০ হাজার ।এখন কোনটা চলবে বুঝে উঠতে পারছেন না কোনো মালিক পক্ষ । মাঝখানে কষ্ট পাচ্ছেন বাজার করা রিক্সা আরোহীরা। চালের বস্তা, গ্যাস সিলিন্ডার, অন্যান্য ভারী মালামাল নিয়ে বাসায় ফিরতে কষ্ট পাচ্ছেন বহু লোক । সি এন জি ভাড়াও অনেক বেশী।