Tuesday, July 28

সরকারি চাকরিতে শূন্য পদ ৩ লাখ ৩৬ হাজার

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৬টি পদ খালি রয়েছে। শূন্যপদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩৭তম বিসিএস-এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ২৮৯টি পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সুপারিশ করেছে।

রোববার(১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মো. শামসুল হক টুকুর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সুপারিশকৃত প্রার্থীদের প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই করার জন্য যথাযথ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে। প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই প্রতিবেদন, মুক্তিযোদ্ধা সনদ যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত নিয়োগ করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ৩৮, ৩৯ ও ৪০তম বিসিএসের মাধ্যমে যথাক্রমে ২ হাজার ২৪, ৪ হাজার ৭৯২ ও ১৯০৩ মোট ৮ হাজার ৭১৯টি বিভিন্ন ক্যাডারের শূন্য পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.