Sunday, September 6

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী গোলকিপার মারা গেছেন

0

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের গোলকিপার গর্ডন ব্যাঙ্কস( ৮১) আর নেই। ১৯৭০ বিশ্বকাপের সেই বিখ্যাত গোল সেভের মালিক মঙ্গলবার মারা যান।
ইংল্যান্ডের ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন গর্ডন। তার সাবেক ক্লাব স্টোক সিটি গর্ডন ব্যাঙ্কসের মৃত্যুর কথা জানিয়েছে।

১৯৬৬ বিশ্বকাপে ব্যাঙ্ক ইংল্যান্ডের মাটিতে প্রতিটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তার ঠিক চার বছর পর। আরও একটি বিশ্বকাপে।
সেখানে ব্রাজিলের পেলের একটি গোলমুখি শট অসাধারণ দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দিয়ে। দু’বছর পর গাড়ি দুর্ঘটনায় তার একটি চোখ নষ্ট হয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.