Wednesday, September 2

সুন্দরগঞ্জে শিশু শ্রম-নির্যাতন ও অধিকার বাস্তবায়নে সাইকেল র‌্যালী

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিশু শ্রম-নির্যাতন রুখো, শিশুর অধিকার বাস্তবায়নে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেসরকারি শিশু উন্নয়ন সংস্থার (শিউস) আয়োজনে সুন্দরগঞ্জ-কাঠগড়া সড়কে শিশু কিশোরা সাইকেল র‌্যালী কর্মসূচি পালন করে। সাইকেল র‌্যালীটি বামনডাঙ্গা এসএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে প্রায় ৮ কিলোমিটার পথ অতিক্রম করে কাঠগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
র‌্যালীতে পাঁচ শতাধিক শিশু, কিশোর ও শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে কাঠগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সংস্থাটির সভাপতি ড. মোঃ সফিউল ইসলাম ভূঁইয়া, শিউস কালচারাল ফোরামের সভাপতি চয়ন কুমার, সাধারণ সম্পাদক সাহেদ কবির শাওন, কাঠগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রহিম বাদল মিয়া, শিউসের কোষাধ্যক্ষ ডাক্তার নিরমল চন্দ্র বর্মন প্রমূখ।
ড. সফিউল ইসলাম ভূঁইয়া শিশু শ্রম ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, শিশুদের অধিকার বাস্তবায়নে সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। এমনকি সমাজে শিশুদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.