Thursday, September 3

কুড়িগ্রামে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১০ থেকে ২৫ বছর ধরে ২০ লক্ষাধিক শিক্ষার্থী ও পাঠদানকারী প্রায় লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। নন-এমপিও প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন,সাবেক পৌর মেয়র কাজিউল ইসলাম,নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এরশাদুল হক খান,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

পরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.