Monday, September 7

বান্দরবানে রাজকীয় উৎসব রাজপুণ্যাহ শুরু হচ্ছে ৮ মার্চ

0

কিকিউ মারমা,বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার রাজকীয় উৎসব রাজপুণ্যাহ মেলা আগামী ৮ মার্চ থেকে শুরু হচ্ছে। বান্দরবান স্থানীয় রাজারমাঠে তিনদিনব্যাপী এই শতবর্ষী মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ১৭তম বোমাং রাজা উচপ্রু চৌধুরী।মঙ্গলবার সকালে রাজার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং করে এই মেলার ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন হেডম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক টিমংপ্রু, রাজকুমার সাচপ্রু মারমা ও বিভিন্ন প্রিন্ট ও ইলকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।প্রেস ব্রিফিং এর বোমাং রাজা উ চ প্রু জানান,  শতবর্ষী রাজপুণ্যাহ মেলা প্রতিবছর ডিসেম্বর মাঝামাঝি সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আয়োজন করা হয়। তবে এ বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় ওই সময় মেলার আয়াজন করা যায়নি। প্রতিবারের ন্যায় এবারও বোমাং সার্কেল ১০৯টি মোজার হেডম্যান জুম খাজনা প্রদানের জন্য এরইমধ্য চিঠি দেওয়া হয়েছে। এবারর মেলা হচ্ছে ১৪১ তম ।আরো বলেন, এবারর মেলায় কষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশসিং এমপি’র উপস্থিত থাকার কথা রয়েছে।প্রসঙ্গত, পাহাড়ি জুমচাষিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বার্ষিক জুম খাজনা বা জুম রাজস্ব কর আদায় আনুষ্ঠানিকতায় বোমাং রাজপুণ্যাহ বলা হয়। জুমিয়া আদিবাসীদের কাছ থেকে খাজনা বা জুম রাজস্ব আদায়র রাজকীয় আনুষ্ঠানিকতা রাজপুণ্যাহ উৎসব। এই উৎসব ঘিরে তিন থেকে পাঁচ দিনব্যাপী মেলা বসে। প্রতিবছর এই মেলাকে ঘিরে বান্দরবানে আদিবাসী , বাঙ্গালীর পাশাপাশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়। ১৮৭৬ সাল থেকে বান্দরবানে এই রাজপূণ্যাহ খাজনা উৎসব  অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১৭ সালের ২১ ডিসেম্বর রাজপুণ্যাহ আয়োজন করা হয়েছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.