
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে পাচারের সময় ২৮ ভরি ১৫ আনা ওজনের স্বর্নের বারসহ সুনিল বিশ্বাস (৫৫) নামে এক যাত্রীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
বুধবার(২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক যাত্রী সুনিল বিশ্বাস ঢাকার নবাবগঞ্জ আজুগারা এলাকার হরেন্দ্র বিশ্বাসের ছেলে। তার পাসপোর্ট নং বিটি- ০৫৪৬৮২৯।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বুড়িমারী স্থলবন্দর দিয়ে স্বর্নের চালান নিয়ে ভারতে যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বিজিবিকে সাথে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পাসপোর্টধারী যাত্রী সুনিল বিশ্বাসের ট্রাভেল ব্যাগ তল্লাশী চালিয়ে ২৮ ভরি ১৫ আনা ওজনের স্বর্নের বার উদ্ধার করা হয়। এ অবৈধ ভাবে স্বর্ন পাচারের দায়ে যাত্রী সুনিল বিশ্বাসকে আটক করে পুলিশ। এ ঘটনায় যাত্রী সুনিলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।