Wednesday, September 2

চকবাজার ট্র্যাজেডিতে শোকাচ্ছন্ন ক্রিকেটাররা

0

চকবাজার ট্র্যাজেডিতে দেশবাসীর মতো শোকাচ্ছন্ন ক্রিকেটাররাও। পুরান ঢাকায় আগুনে ৬৭ জনের প্রাণহানীর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিম ইকবাল, মুমিনুল হক, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাব্বির রহমানরা।

নিউজিল্যান্ড বসেই চকবাজার ট্র্যাজেডির ঘটনা শুনেছেন জাতীয় দলের সদস্যরা। নিহতদের আত্মার শান্তি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তামিম।

সকলকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে পবিত্র কোরআনের এই আয়াত উল্লেখ করে নিহতদের স্বজনদের পাশে দাঁড়ানোর আহবান জানান মুমিনুল হক।

হাসপাতালে আহতদের রক্তে দিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান সাব্বির রহমান। একই আহবান জানিয়েছেন সৌম্য সরকারের। দলের সাথে না থাকলেও স্বতীর্থদের সাথে সুর মিলিয়েছেন তাসকিন আহমেদও।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.