Thursday, September 3

নানা আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা

যথাযথ মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাদার্ন ইউনিভার্সিটি পালন করলো আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস-২০১৯। অমর ২১ শে উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, র‌্যালি , শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোচনা সভা।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ ও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বায়েজিদ আরেফিন নগরে মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।

আলোচনায় সভায় বক্তারা বলেন, বাংলা আমাদের অহংকার কারণ এই ভাষার মাধ্যমে আমরা বিশ্বের কাছে বীরের জাতি হিসেবে পরিচিতি পেয়েছি। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা নিজ মাতৃভাষার জন্য জীবন দেওয়া। স্বাধীনতার সূচনাই হয়েছিলো মহান ভাষা আন্দোলনের মাধ্যমে। আমাদের সকলের উচিৎ শুদ্ধভাবে বাংলা ভাষাকে উপস্থাপন করা, আগে নিজের ভাষাকে ভালো করে শিখে তবেই অন্য ভাষার চর্চা করা।

তাঁরা আরও বলেন, বিশেষ বিশেষ দিবস পালনের উদ্দেশ্যে হলো বর্তমান শিক্ষার্থীদের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা। শিক্ষকদের প্রতি অনুরোধ প্রতিটি শ্রেণিকক্ষে যেন এসব দিবস সম্পর্কে আলোচনা করা হয় যাতে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারে। সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতে পারলে তবেই বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুন্ন থাকবে।

পরে আমন্ত্রিত অতিথিরা ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.