Thursday, September 3

নাইক্ষ্যংছড়িতে বজ্রপাতে এক গৃহবধূ নিহত, আহত ৩

0

কিকিউ মারমা,বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে বজ্রপাতে জান্নাত আরা (২৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারে আরো  ৩ জন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহতের মা মরিয়ম বেগম (৫০), ছেলে এরশাদুল্লাহ (২৫) ও পুত্রবধু আছমা বেগম (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে প্রায় ৯টা দিকে হঠাৎ ঝড়োহাওয়া ও বৃষ্টি শুরু হলে বাড়ীর লোকজন উঠানে জিনিষপত্র বাড়িতে ঢোকানোর কাজে ব্যস্ত ছিল। ঐসময় বজ্রপাতের আঘাতে জান্নাত আরা ঘটনাস্থলে মারা যান।

এই ঘটনায় আহত হন একই পরিবারের আরো তিন সদস্য।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম হাবিবুল ইসলাম জানান, বজ্রপাতের কারণে হতাহতের ঘটনাটি ঘটেছে ।


Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.