পাকিস্তানে ভারতের হামলা: সেনাদের স্যালুট জানালেন তারকারা

0

পুলওয়ামায় জঙ্গি হামলার ১২ দিনের মাথায় পাকিস্তানকে আঘাত করল ভারতীয় বিমান বাহিনী। মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তান অধীকৃত কাশ্মীরের জঙ্গী ঘাঁটিতে মিরাজ ২০০০ ফাইটার জেট দিয়ে হামলা চালায়।

এক হাজার কেজি বিস্ফোরকের মাধ্যমে নিমেশে গুঁড়িয়ে যায় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলি। এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে প্রায় ২০০-৩০০ জঙ্গির। সব মিলিয়ে ভারতীয় সেনার মৃত্যুর যোগ্য জবাবে কার্যত খুশি গোটা দেশ। শুভেচ্ছা বার্তা আসছে সমস্ত মহল থেকেই।

রাজনৈতিক মহলের পাশাপাশি বলিউড থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। অজয় দেবগন, পরেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত, অভিষেক বচ্চন, কৈলাশ খের সহ তারকারা নিজেদের টুইটার হ্যান্ডেলে I AF-এর উদ্দেশে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইককে যোগ্য জবাব বলেই মনে করছেন তারা। কারও মতে “এটা সত্যিই সুন্দর একটা সকাল।”

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা জওয়ানদের মৃত্যুর পর থেকেই বদলার আগুনে ফুঁসছিল গোটা ভরতে। সেই আগুন গিয়ে ছড়িয়েছিল বলিউডেও। ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বলি তারকারা। অনেকই সেনাবাহিনী যাতে এর পাল্টা বদলা নেয় তেমনটাই মতামত দিয়ে টুইট করেছিলেন।

তথ্যসূত্র: জি নিউজ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.