মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৫

0

মিসরের রাজধানী কায়রোতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন।
বুধবার কায়রোর প্রধান রেলস্টেশন রামেসিসে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার কারণে ইতিমধ্যে পদত্যাগ করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী হিশাম আরাফাত।

রামেসিস স্টেশনের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতিপথ আটকে দেয়ায় ট্রেন দুটির চালক নেমে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন।

এসময় ওই দুই ট্রেনের মধ্যে একটি ট্রেন তখনও চালু ছিলো। সেই চালু থাকা ট্রেনটি সামনের ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে জোরালো বিস্ফোরণে মুর্হূতেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এই ঘটনায় স্টেশনে অবস্থানরত লোকজন বেশি হতাহত হন।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল সিসি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পাশাপাশি দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানের নির্দেশ দেন তিনি। এছাড়া এর সঙ্গে জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করার পাশাপাশি শাস্তি নিশ্চিতের আদেশ দেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.