Wednesday, September 2

ডাঃ আনোয়ারের তৈরী দেশীয় প্রযুক্তি পরিদর্শন জেলা প্রশাসক ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটদের

0

দিনাজপুর ফুলবাড়ী উপজেলা বাসুদেবপুর গ্রামের ডাঃ আনোয়ার হোসেন তার নিজস্ব মেধা-প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশিয় যন্ত্রপাতির সমন্ময়ে উদ্ভাবন করে কৃষি কাজে আলোরন সৃষ্টি করেন। প্রথম উদ্ভাবনী – এক সাথে ধান-কাটাই মাড়াই, দ্বিতীয় – হারবস্টের মেশিন, তৃতীয় – রিমোট চালিত পাওয়ার টিলার ইতিমধ্যে তৈরি করে ব্য্যাপক সারা জাগিয়েছে সাধারন কৃষকদের মাঝে এবং জাতীয় পুরস্কার অর্জন করেছেন।

ডাঃ আনোয়ারে তৈরি কৃত মধ্যে এখন হারবস্টোর যন্ত্র এলাকায় ধান কাটা-মাড়াই কাজে জনপ্রিয় হয়ে উঠেছে। আজ সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম ডাঃ আনোয়ারের উদ্ভাবনী কৃষি উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করছেন যা সরকার এবং সাধারন কৃষকের অবদান রাখেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর থেকে বিজ্ঞানী ড.বিধান চন্দ্র নাথ, ড. সুব্রত পাল, ড. আফজাল হোসেন সরকারি সফর হিসেবে ৩ সদস্যের একটি গবেষনা দল ডাঃ আনোয়ারের কারখানা ও তৈরীকৃত মেশিন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সালাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার এটিএম হামীম আশরাফ(কৃষিবিদ), উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার রুম্মান আক্তার প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.