Tuesday, September 1

মহসীন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশের লাঠিচার্জ

0

মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :চট্টগ্রাম হাজী সরকারী মহসীন কলেজে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন আহত হয় বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।

কলেজ ছাত্রলীগের একজন নেতা বলেন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান নিয়ে আজ বৃহস্পতিবার(২৮ ফেব্রুয়ারী) দুপুরে আ জ ম নাছির গ্রুপ ও বিএসসি সমর্থিত টিনু গ্রুপের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, কলেজ ক্যাম্পাসে ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিততি নিয়ন্ত্রণ করেছে। তিনি বলেন, উত্তেজনা দেখা দিলে ছাত্রলীগ নেতাকর্মীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করা হয়েছিল। তেমন বড় ঘটনা না। কোন আহত নাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.