
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘ভোটার হব ভোট দেব’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় ভোটার দিবস উদযপান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, বিশেষ অতিথি হিসেবে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ রাজু সরকার প্রমুখ বক্তব্য রাখেন।