Friday, September 4

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

0

আল হেলাল চৌধুরী, (ফুলবাড়ী) দিনাজপুর থেকে: ‘ভোটার হব ভোট দিব’ এই স্লোগানকে সামনে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে শুক্রবার সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‌্যালী শেষে নিবার্চন অফিসার জিকরুল হক এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সালাম চৌধুরী । বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এটিএম হামীম আশরাফ, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন আইটি অপারেটর সুজন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের,সহ সরকারী সকল দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.