Thursday, September 3

শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
উড়োজাহাজটির পেছনের চাকা ফেটে যাওয়ায় আজ শুক্রবার (১ মার্চ) বিকেল ৪টার দিকে বিমানের ঢাকা-সিলেট রুটের ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক নূরে আলম সিদ্দিকী জানান, কারিগরি সমস্যা থাকায় বিমানটি জরুরি অবতরণ করেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ফ্লাইটের ৬১ জন যাত্রীসহ সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
তিনি আরও জানান, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী তখন আকস্মিক পরিদর্শনে এসেছিলেন। সেই সময়ই এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি৪০২ নম্বর ফ্লাইটটি সিলেট থেকে ঢাকা আসছিল। উড়োজাহাজটি প্রথমবার অবতরণ করতে গেলে চাকা না খোলায় রানওয়ের ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়বার ঝুঁকি নিয়ে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.