
কিকিউ মারমা,বান্দরবান: বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদের সংবধর্নায় ভূষিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। শনিবার বান্দরবান ব্যাবসায়ী ঐক্য পরিষদের আয়ােজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়ােজন করা হয়।
বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মাে: গিয়াস উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় আরাে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জাকির হােসেন মজুমদার , পৌর মেয়র ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থােয়াইচ প্রু মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মােজাম্মেল হক বাহাদুর, বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার সহ সভাপতি একে এম জাহাঙ্গীর, মুদির দোকান ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক রাজু দাশ , কাঁচা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু বক্কর সহ আরাে অনেকে।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বান্দরবানের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। তাই নেই কোন হানাহানি। অন্য সকল জেলার চেয়ে যাতে বান্দরবান সকলের কাছে ভাল একটি জেলা হিসাবে পরিচিতি লাভ করতে পারে, তার জন্য সকল বান্দরবানবাসীকে মেল বন্ধন তৈরি করার আহবান করেন।
তিনি আরো বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে পর্যটন নগরী বান্দরবান বিশ্ব দরবারে সবচেয়ে সেরা জেলা হিসাবে স্থান করে নিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
অনুষ্ঠান শেষে ব্যাবসায়ীরা পার্বত্য মন্ত্রীকে সংবর্ধনা উপহার তুলে দেন।