Monday, September 7

আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : সোমবার সকালে যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে শার্শা বাজারস্থ কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সুস্থতা কামনা করে ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯- এ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস এর মনোনয়নপত্র জমাদান উপলক্ষে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ এর শার্শার সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক বিষয়ক সম্পাদক আসিফ উদ- দ্দৌলা আলোক, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ন-সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, উপজেলা বাস্তহারাদীগের সভাপতি আবুল হোসেন, বাগআঁচড়া ইউনিয়েেনর চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন সহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.