Tuesday, September 8

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

0

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বনভোজনের গাড়ির ধাক্কায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।

৮ মার্চ শুক্রবার ভোর সাড়ে ৫টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মকবুলের ছেলে গরীব উল্লাহ (৪০) ও কাশেমের ছেলে কিবরিয়া (২২)।

আহতরা হলেন- রিয়াজের ছেলে বছির (৪০), মোহর আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), মনিরুলের ছেলে রাসেল (২৫) এবং আরিফুল (২২)। হতাহত সবার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তৃবেনী গ্রামে। এরা কুষ্টিয়ার গড়াই পরিবহনের একটি বাসে ষাটগম্বুজ, খানজাহান আলী (রহঃ) মাজার ও সুন্দরবন ভ্রমনের উদ্দেশে বাগেরহাট আসছিলেন।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, শুক্রবার ভোরে ঝিনাইদহ থেকে বাগেরহাটগামী গড়াই পরিবহনের একটি বাস খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরীব উল্লাহ নামে একজন নিহত হন। আহত হন আরও ৫ জন। এদের মধ্যে কিবরিয়া ও বছিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিবরিয়া মারা যায়। অন্য আহতদের বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত যাত্রীদের লাশ কাটাখালি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.