বান্দরবানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জামাত সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে । আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। সাম্প্রদায়িকতরা মানবজাতির শত্রু মানবজাতিকে ধ্বংস করে।শুক্রবার দুপুরে বান্দরবানের পুরাতন রাজবাড়ির মাঠে ১৪১ তম বোমাং রাজপুণ্যাহ অনুষ্ঠানের খাজনা আদায়ের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ধর্মের নামে যারা রাজনীতি করে, তারা মানবজাতির ক্ষতি করে, ধ্বংস করে । ধর্মের নামে দেশে কোন রাজনীতি হবে না।
খাজনা আদায় উৎসবে সভাপতিত্ব করেন বোমাং রাজা ও সার্কেল চিফ উচপ্রু চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান,(এএফডব্লিউসি,পিএসসি) ,জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
বিএনপির রাজনীতি সম্পর্কে বলতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন- বেগম খালেদা জিয়া দুর্নীতি করে জেলে আছেন, কোন রাজনৈতিক কারণে তাকে জেলে দেওয়া হয়নি। কিন্তু দেশকে অস্থিতিশীল করে, আন্দোলনের মাধ্যমে তারা খালেদা জিয়াকে মুক্ত করতে চাই।
এসময় তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলন করে , গাড়ি পুড়িয়ে, মানুষ পুড়িয়ে, জীবন্ত মানুষকে হত্যা করে এদেশে কোনদিন আন্দোলন হবে না। বর্তমান সরকার অনেক বেশি সুসংগঠিত।এছাড়াও দেশের জন্য বড় হুমকি হচ্ছে জঙ্গি। বর্তমান সরকার তাদের কঠোরভাবে মোকাবিলা করছে বলে জানান মন্ত্রী
আলোচনা সভা শেষে বান্দরবানের ১০৯টি মৌজার হেডম্যান-কারবারীদের কাছ থেকে খাজনা আদায় করেন রাজা উচপ্রু চৌধুরী। এসময় খাজনা হিসেবে প্রজারা উপঢোকান হিসেবে মুরগি, দেশীয় মদ ও নগদ অর্থ প্রদান করেন। এর পরে আদিবাসীদের মনোঙ্গসাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথিরা।
আলোচনা সভার আগে পাইক পেয়াদা নিয়ে বান্দরবানের রাজবাড়ি থেকে রাজা উচপ্রæ চৌধুরী রাজকীয় পোশাক পরিধান করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে বান্দরবান পুরাতন রাজার মাঠে আলোচনা সভায় যোগদেন। ১৮৭৫ সাল থেকে বংশপরস্পরায় এই পুণ্যাহর আয়োজন করে আসছে রাজপরিবার।
এদিকে ঐতিহ্যবাহী খাজনা আদায় অনুষ্ঠান রাজপূণ্যাহকে ঘিরে প্রতিবছর বান্দরবানে রাজারমাঠে কয়েকদিনব্যাপী মেলা বসলে ও এবছর উপজেলা নির্বাচন হাওয়া কারণে মেলা বসার অনুমতি দেয়নি প্রশাসন।