Wednesday, September 2

‘তুমি সব স্বামীর মধ্যে সেরা’

0

দাম্পত্য জীবনে দারুণ সুখি সাবেক বিশ্বসুন্দরী, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং স্বামী নিক জোনাস। দুজনের বৈবাহিক জীবন বেশ মধুময় হয়ে উঠেছে। দুই তারকার রোমান্স ও ভালোবাসা অনেকের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।এবার নিজের স্বামীকে পৃথিবীর সেরা স্বামীর উপাধি দিলেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াকে মেবাখ ব্রান্ডের একটি গাড়ি উপহার দিয়েছেন স্বামী নিক জোনাস। সেই উপহার পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত হলিউড-বলিউড দাপিয়ে বেড়ানো অভিনেত্রী। সেই গাড়ির নামও দেওয়া হয়েছে। যার নাম ‘এক্সট্রা চোপড়া জোনাস’।

এই মুহূর্তে জোনাস ব্রাদার্সের নতুন গান ‘সাকার’ ইউএস বিলবোর্ডের এক নম্বরে জায়গা পেয়েছে। গানটিকে জোনাস ব্রাদার্সের ফিরে আসার গানও হিসেবেও আখ্যা দেয়া হচ্ছে। সেই খুশিতেই এ গাড়ি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ি ও নিজেদের তোলা ছবি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। যেখানে তিনি লিখেছেন- ‘যখন স্বামীই সবার সেরা হয় … তখন স্ত্রী পায় একটি মেবাখ! তোমাকে ভালোবাসি। নিক জোনাস তুমি সব স্বামীর মধ্যে সেরা ‘

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.