বিপিএলে ব্যাটের ঝলক দেখিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে দলে ফিরেন সাব্বির রহমান। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আগেই দেশে ফিরেছিলেন এ হার্ডহিটার ব্যাটসম্যান।
ক্রিকেটে শৃঙ্খলাজনিত কারণে একাধিকবার শাস্তির মুখে পড়তে হয়েছে সাব্বিরকে। এবার জীবনের নতুন ইনিংসে পা রাখলেন তিনি। একেবারেই ঘরোয়া পরিবেশে সম্প্রতি সাব্বির সেরে ফেলেন আকদ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই আকদ অনুষ্ঠিত হয়।
সাব্বিরের স্ত্রীর নাম অর্পা। তিনি উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন বলে জানা গেছে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাব্বির ও অর্পার আকদ অনুষ্ঠিত হয়েছে।
এরই মধ্যে ক্রাইস্টচার্চ ঘটনার পর টেস্ট দলের সদস্যরাও দেশে ফিরেছেন।