Tuesday, September 8

না ফেরার দেশে ভাষাসৈনিক ওসমান গণি

0

ভাষাসৈনিক, বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গণি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার বাদ আসর ভাষা সংগ্রাম কমিটির অন্যতম এই সদস্যের জানাজা শেষে শহরের রেহাইচর ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে।
আরো জানা গেছে, দুই সপ্তাহ আগে ঢাকার বারডেম হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
এদিকে ওসমান গণির মৃত্যুতে বুদ্ধিজীবী, আইনজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ওসমান গণি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন। তিনি ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিনের অন্যতম সহযোগী। ১৯৫২ সালে মাতৃভাষা প্রতিষ্ঠায় ১৪৪ ধারা ভাঙেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.