Thursday, September 3

ভিসির সঙ্গে বৈঠকে ভিপি নুর-ইমিরা

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনার বিচার চেয়ে উপাচার্য কার্যালয়ে গেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ আন্দোলনকারীরা। আজ বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে তারা গিয়ে উপাচার্য আখতারুজ্জামানকে হামলার বিস্তারিত অভিযোগ করেন এবং দোষীদের বিচার দাবি করেন।

এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, শামসুন্নাহার হল ভিপি ইমি এবং অরণি সেমন্তি খান, তালিম হাসান রিজভি, শাফি আব্দুল্লাহ, রাইহান, নুরুর বন্ধু রাশেদ ও ফারুক উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ঢাবির উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের ঘটনার অভিযোগপত্র দিতে স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে যান ডাকসুর ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি, অরণি সেমন্তি খানসহ কয়েকজন।

তবে নুরসহ ছাত্রনেতারা হলটির ভেতরে গেলে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয় ও অবরুদ্ধ করে বলে অভিযোগ পাওয়া গেছে। আর হলটির বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছাত্রলীগের অন্য নেতাদের আপত্তিকর মন্তব্যের শিকার ও তাদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন সেমন্তি ও ইমি। তাদের গায়ে ডিমও ছুড়ে মারা হয়েছে বলে দাবি করেছেন তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.