Wednesday, September 2

তৃতীয় দিনের মতো চলছে পাটকল শ্রমিকদের ধর্মঘট

0

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘট তৃতীয় দিনের মতো চলছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে রেলপথ, সড়ক অবরোধ রয়েছে। ফলে খুলনার সাথে সরাদেশের রেল সংযোগ বিচ্ছিন্ন করেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে।

বকেয়া বেতন ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোয় (জুটমিল) শ্রমিক ধর্মঘট অব্যাহত আছে। তারা তৃতীয় দিনের মতো কর্মবিরতি, সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে।
তিন দিনে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোয় লোকসান হয়েছে আড়াই কোটি টাকা। খুলনা ছাড়াও এদিন রাজশাহী ও চট্টগ্রামের পাটকলগুলোয় ধর্মঘট পালনের সময় বিক্ষোভ, সড়ক-রেলপথ অবরোধ করেন শ্রমিকরা।

তবে সমস্যা সমাধানে পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে বিজেএমসি কর্তৃপক্ষ জানিয়েছে। শ্রমিক নেতারা বলছেন, ৭ এপ্রিলের মধ্যে দাবি মেনে না নিলে লাগাতার অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.