Monday, September 7

গাইবান্ধায় বাস উল্টে খাদে: নিহত ৫, আহত ১৫

0

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
শনিবার ভোর ৩টায় ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন নিহত হয়েছেন।

নিহত ৩ জনের পরিচয়া পাওয়া গেছে। তারা হলেন- রংপুর মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনির হাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম, টাঙ্গাইলের সুনীল কুমার।

হাইওয়ে পুলিশ জানান, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশ্যকোচ গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মারঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ৫ জন নিহত হয় এবং অপর ১৫ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.