Wednesday, September 2

উলিপুরে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকায় মঙ্গলবার(৯ এপ্রিল) সকাল ১১টায় বৃষ্টি আক্তার(১৪) নামে এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত বৃষ্টি আক্তার ওই এলাকার মোঃ আবেদ আলীর মেয়ে।সে উলিপুর মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শেনীর ছাত্রী।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় পরিবারের সাথে অভিমান করে সকলের অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.