Wednesday, September 2

ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত

0

ফেনীর দাগনভূঞায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার ভোরে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতদের দুজন হলেন- ভোলার চর ফ্যাশনের মনোয়োর হোসেনের ছেলে মনির হোসেন (২৮) ও জসীম উদ্দিনের ছেলে সোহাগ (৩০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ডাকাতদের এলাকাবাসী পিটুনি দেয়। এসময় একজন ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেয়া হলে অন্য দুজন মারা যান।

দাগনভূঞা থানার ওসি সালেহ আহমেদ পাঠান গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি করতে গেলে গণপিটুনিতে আহত হয় ৫ ডাকাত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের জানান, গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.