Friday, September 11

কালীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা গুলিবিদ্ধ,আহত দুই পুলিশ সদস্য

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম রফিক (৩২) নামে এক মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছে দুই পুলিশ সদস্য।

রোববার (২১ এপ্রিল) রাতে উপজেলার কাকিনা কাজিরহাটের গোপাল রায় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ রফিক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকিনার সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১টি মোটরসাইকেল ও ১০০ পিচ ইয়াবাসহ রফিককে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে বড় চালান উদ্ধারে তাকে সাথে নিয়ে উত্তর গোপাল রায় এলাকায় গেলে রফিকের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী রফিককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় মাদক বিক্রেতাদের হামলায় আহত হন এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মোশারফ হোসেন।

এ সময় পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে বকুলের দুই পায়ে লাগে। পরে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র দুইটি হাসুয়া ও লাঠি উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি আরজু সাজ্জাদ বলেন, মাদক বিক্রেতা রফিকের নামে ৬টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সে সুস্থ হলে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.