Monday, September 14

জেলা প্রশাসন চট্টগ্রাম এর মোবাইল কোর্ট অভিযান
অগ্নি নিরাপত্তা লাইসেন্স ও নিরাপদ কর্ম পরিবেশ না থাকায় চট্টগ্রামে ৭টি গার্মেন্টসকে জরিমানা

0

চট্টগ্রাম জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: তৌহিদুল ইসলাম এবং জনাব তানভীর ফরহাদ শামীম “ অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন -২০০৩” প্রয়োগের উপর রবিবার(৮ জুলাই) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স “ অফিসের উপ সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট লোকজন এবং প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্সও বায়েজিদ থানার মোবাইল টিমের সদস্যগণ উপস্হিত ছিলেন ।

উক্ত অভিযানকালে পাচঁলাইশ থানাধীন আতুরার ডিপোর হাসেমবাজারস্হ সুলতান মার্কেটের উপরস্হ (১)চিশতিয়া ফ্যাশন (২) ক্যানাডিল ফ্যাশন (৩) একম্পিশমেন্ট ওয়ে (৪) সুমো সুয়েটার (৫) Silex Fashion International (৬) আজমিরাত ফ্যাশন এবং (৭) মা ভিলা এসজি ফ্যাশন নামের ৭ টি ফ্যাক্টরীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত সাতটি প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ‘ অফিসের প্রতিনিধি কর্তৃক লাইসেন্স গ্রহণ ও অগ্নিনির্বাপন সংশ্লিষ্ট সরঞ্জামাদি স্হাপনের জন্য নোটিশ প্রদান করার পরও লাইসেন্স গ্রহণ ও সরঞ্জামাদি স্হাপন করেননি । যা দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী সরকারী কর্মচারী কর্তৃক যথাযথরুপে জারীকৃত আদেশ অমান্য করা অপরাধের শামিল । এই অমান্যকরনের ফলে মানুষের জীবন, স্বাস্হ্য বা নিরাপত্তা বিঘ্ন করার প্রবণতা রয়েছে । উক্ত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে অর্থাৎ দন্ডবিধির ১৮৮ধারার অপরাধে প্রতিষ্ঠান চারটিকে – ১,০০০/-(এক হাজরা) টাকা করে জরিমানা করা হয় এবং আগামী ২০(বিশ) দিনের মধ্যে লাইসেন্স গ্রহণ ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি স্হাপনের জন্য মুচলেকা নেয়া হয় । বিশ দিনের মধ্যে ফ্যাক্টরি ও গুদামগুলোতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত না করলে সংশ্লিষ্ট ফ্যাক্টরীগুলোকে এবং সংশ্লিষ্ট মালিকপক্ষকে “অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন -২০০৩” অনুযায়ী দীর্ঘমেয়াদে কারাদন্ড ও কঠোর জরিমানা আইনগতভাবে মেনে নিতে বাধ্য থাকবে বলে সাতটি ফ্যাক্টরির উপস্থিত মালিক ও মালিক প্রতিনিধিরা মুচলেকা প্রদান করেন।

একই সাথে ফ্যাক্টরী গুলোর যে ভবনে অবস্থিত সেই সুলতান মার্কেটের মালিক জনাব সিরাজকে (০১৭১৫৭০৯০২) উপস্হিত জনতার সম্মুখে কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মহোদয় এই মর্মে নির্দেশনা প্রদান করেন যে, যেসকল ফ্যাক্টরীর মালিকগণ আগামী ২০(বিশ) দিনের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি স্হাপনসহ নিরাপদ চলাচল ব্যবস্হা নিশ্চিত করবে না তাদের ভবনের লিজ চুক্তি বাতিল করে ফ্যাক্টরীগুলোকে ভবন থেকে উচ্ছেদ করে দিতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.