Sunday, August 30

অপরাধ করলে নিজের দলেরও কোনো ছাড় নেই : কাদের

0

দুনিয়ার ইতিহাসে কোনো দেশে দলীয় সরকার তাদের দলের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করেছে বলে জানা নেই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ফেনীর মহিপাল সার্কিট হাউসে নুসরাত হত্যা মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ মামলার রায়ে ১৬ জনের সবার ফাঁসি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের স্থানীয় সভাপতিও ছিলেন, তাকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়নি। সেও ফাঁসির রায় পেয়েছে। এ থেকেই প্রমাণ হয় অপরাধী যেই হোক তার নিস্তার নেই। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা নিজের দলের লোকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল হয়ে রইবে। তিনি প্রমাণ করেছেন অপরাধ করলে নিজের দলেরও কোনো ছাড় নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, দুর্নীতি, মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে যারা জড়িত, প্রত্যেকেই নজরদারিতে আছে। তাদের বিরুদ্ধে প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দলের নেতা ও স্বজনরা তার অসুস্থতার যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের অবজারবেশন তেমন নয়। তারা এ অসুস্থাকে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এটা নিয়ে তাদের দুরভিসন্ধি রয়েছে।

সেতুমন্ত্রী বলেন, দুই বছর হয়ে গেল কারাগারে খালেদা জিয়ার। তার মুক্তির জন্য চোখে পড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি বিএনপি। তারা আন্দোলন করে বের করতে পারলে করুক আমার আপত্তি নেই। তারা শুধু হাঁক ডাক দিতে পারে। আন্দোলন করতে পারে না। খালেদা জিয়া অসুস্থ হলে চিকিৎসকরা জানাবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.