Wednesday, August 26

অবৈধ পাথর-বালু উত্তোলনের বিরুদ্ধে বান্দরবানে মানববন্ধন

0

কিকিউ মারমা, বান্দরবান : পাহাড়ি বিভিন্ন ঝিরি-ছড়া থেকে অবৈধ পাথর-বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বান্দরবানে। বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে সচেতন শিক্ষার্থী ও নাগরিক সমাজ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সদস্য লিটন দাস, মো. ইলিয়াস ও জেলা দুর্নীতির প্রতিরোধ কমিটি সভাপতি অংচমং মারমা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ও অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, অবৈধ পাথর ও বালু উত্তোলনের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও জেলার বিভিন্ন এলাকায় পাথর-বালু উত্তোলন অব্যাহত আছে। এর ফলে পরিবেশ ক্ষতির পাশাপাশি পানির সংকট দেখা দিয়েছে।
অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধ করতে না পারলে ভবিষ্যতে স্থানীয়দের জীবন ও পরিবেশের মারত্মক বিপর্যয় সৃষ্টি হবে বলে জানান বক্তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.