Thursday, August 20

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সাথে খেললেন শচীন

0

অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য বিশ্ব তারকাদের চ্যারিটি বুশফায়ার ম্যাচের আগে ত্রিদেশীয় টি-২০ সিরিজের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নারী দল।

ম্যাচের ইনিংস বিরতিতে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে এক ওভার ব্যাটিং করার জন্য অনুরোধ করেছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অলরাউন্ডার অ্যালিস পেরি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই অনুরোধ করেছিলেন পেরি। পাল্টা টুইটে পেরির অনুরোধ রাখার আশ্বাসও দেন টেন্ডুলকার।

রবিবার মেলবোর্নের জংশন ওভালে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচের ইনিংস বিরতিতে ব্যাট-প্যাড-হেলমেট পড়ে ২২ গজে নেমে পড়েন টেন্ডুলকার। ক্রিজে তিনিই একাই ব্যাটসম্যান ছিলেন। আর ১১ জনের ফিল্ডিং সাজিয়ে বল হাতে আক্রমনে ছিলেন পেরি।

পেরির প্রথম বলেই স্কয়ার লেগ দিয়ে চার মারেন টেন্ডুলকার। এরপরের তিন ডেলিভারিতে সাবলীলভাবে খেলেন টেন্ডুলকার। চার বল পর দলের সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ডের হাতে বল তুলে দেন পেরি। তাই ওভারের শেষ দুই বল করেন সাদারল্যান্ড। শেষ দুই বলও সামনের পায়ে ড্রাইভ খেলেছেন টেন্ডুলকার। ওভার শেষে নারী ফিল্ডারদের সাথে হাত মেলান টেন্ডুলকার।

নিজের ব্যাটিং শেষে টেন্ডুলকার বলেন, ‘আমি প্রথমে খুবই নার্ভাস ছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম না, ঠিকমত বল দেখতে পাবো কি-না। গতকাল শেষ অনুশীলন সেশনে অল্পকিছুক্ষণ ব্যাটিং করেছিলাম। তবে নিশ্চিতভাবে বলতে পারছিলাম না ঠিকভাবে বল ব্যাট লাগাতে পারবো কি-না। কিন্তু আজ ভালোভাবেই খেললাম এবং ক্রিজে তাদের সাথে দারুন সময় কাটালাম।’বাসস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.