Wednesday, September 30

আইপিএল বন্ধে মামলা

0

ম্যাচ ফিক্সিং, গড়াপেটা ও বেটিং রুখতে কার্যকরী ব্যবস্থা নিতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাই এবার আইপিএল বন্ধ রাখা উচিত। এমন দাবি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইপিএস কর্মকর্তা জি সম্পতকুমার।

গতকাল বুধবার হয়েছে এ মামলার শুনানি। প্রধান বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি এ সেলভমের বেঞ্চ বলেছেন, আবেদনকারীর উদ্বেগ সত্য। ম্যাচ গড়াপেটাসহ অন্য অপরাধের শঙ্কা আছে! তাই বলে খেলা বন্ধ করতে হবে?

তারা প্রশ্ন ছুড়ে দেন, ১৯৮৮ সালের দুর্নীতি দমনসহ অনেক আইন আছে। তবু কি আমরা বলতে পারব- সমাজে দুর্নীতি নেই?

বিচারপতিদের ভাষ্যের পরিপ্রেক্ষিতে সম্পতকুমারের আইনজীবী বলেন,খেলা বন্ধ হোক-তা তিনি চান না। আবেদন সংশোধন করা হবে। আইপিএলে কয়েকজন ব্যক্তির স্বার্থরক্ষা হচ্ছে। তা নিরসনে বিসিসিআইকে নির্দেশ দিয়েছে লোধা কমিটি। তবু কোনো ব্যবস্থা নেয়নি বোর্ড। দুর্নীতি দমন শাখার দায়িত্ব ও কার্যকলাপ, খেলোয়াড়দের আয় ও গড়াপেটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য নেই।

পরে আদালত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিসিসিআইয়ের কাছে নোটিশ পাঠানো হবে। এ মামলার পরবর্তী শুনানি হবে ১৩ এপ্রিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.