Monday, August 17

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

0

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের প্রথমবার বিশ্বকাপ জয়ের পিছনে সব থেকে বেশি হাত রয়েছে স্টোকসের। সারা বছরই ব্যাট বল হাতে সফল তিনি। তাছাড়াও অ্যাসেজে রুদ্ধশ্বাস টেস্ট ম্যাচে তার ১৩৫ রানকে বিগত দশকের সেরা ইনিংস হিসাবে মনে করা হচ্ছে।

আইসিসির ক্রিকেটের বড় ফরম্যাটে অর্থাৎ টেস্ট ক্রিকেটে সেরাদের তালিকায় রয়েছে একঝাঁক অস্ট্রেলিয়ান। ২০১৯ সালের সেরা টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন অস্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিন্স। ২০১৯ সালে তার দখলে রয়েছে ৫৯টি উইকেট। যা অন্য বোলারদের থেকে অনেক বেশি। পাশাপাশি আইসিসি ২০১৯ সালে উদীয়মান ক্রিকেটারের শিরোপা পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশানে।

টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি রানের শিরোপা তার মাথায়। ২০১৯ সালের ওয়ানডে ক্রিকেটে সেরার শিরোপা উঠেছে ভারতীয় সহ-অধিনায়ক রোহিত শর্মার মাথায়। ২০১৯ সালে হওয়া বিশ্বকাপে রোহিতের পাঁচটি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। এছাড়াও সারা বছর জুড়ে সাতটি সেঞ্চুরি করেন তিনি।

এই বছর স্পিরিট অব দ্য ক্রিকেট পুরস্কার পান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টি-২০-তে সেরার শিরোপা পান দীপক চাহার। নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ সাত রানে ছয় উইকেট পান দীপক। বাংলাদেশের বিরুদ্ধে শুধু হ্যাটট্রিক করেননি দীপক স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে সেরা বোলিং ফিগার ছিল সেদিন তার।

দেখে নিন আইসিসির ২০১৯ সালের বর্ষসেরা পুরস্কার-

বর্ষসেরা ক্রিকেটার: বেন স্টোকস (ইংল্যান্ড)
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: প্যাট কামিনস (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: রোহিত শর্মা (ভারত)
বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স: দ্বীপক চাহার (ভারত)
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা সহযোগী সদস্য ক্রিকেটার: কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড)
স্পিরিট অব দ্য ক্রিকেট পুরস্কার: বিরাট কোহলি (ভারত)
বর্ষসেরা আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.