আওয়ামী লীগ ২১শে আগস্টের রায়ে প্রভাব খাটাচ্ছে- রিজভী

0

আওয়ামী লীগ নীল নকশা অনুযায়ী একুশে আগস্টের বোমা হামলার রায় নিয়ে আগাম কাজ করছেন। তারা এই রায়ে প্রভাব খাটাচ্ছে। সেজন্য একের পর এক কূটচাল চালছেন। একুশে আগস্টের মামলা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গতকাল দেওয়া বক্তব্যের সমালোচনা করে আজ শনিবার বেলা ১১টার দিকে নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আওয়ামী নেতাদের বক্তব্য শুনে মনে হয় একুশে আগস্টের রায়কে প্রভাবিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের আন্দোলনের ফসল মইনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের সময়ও এ মামলার চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের দলীয় লোক কাহার আকন্দকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেন। তার আগেই কাহার আকন্দ পুলিশ ডিপার্টমেন্ট থেকে অবসরে গিয়ে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

রিজভী আরো বলেন, ২০১১ সালে নাম সম্পূরক চার্জশিটে পূর্ব পরিকল্পনা ও ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.