Friday, August 7

আচরণবিধি নিয়ে কঠিন বার্তা দেয়া হচ্ছে:ইসি আলমগীর

0

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার মো: আলমগীর জানিয়েছেন এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের নিজ সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি আলমগীর ।

ইসি আলমগীর বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেয়া যায় না।

তিনি আরো বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরো ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেন না অনেক দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না।

তিনি আরো বলেন, ‘শান্তিপূর্ণভাবে রাজনৈতিক যে কর্মকাণ্ড করা যায় তারা সবাই করতেই পারে। এতে কোনো সমস্যা নেই। তবে আইন ভাঙলে অপরাধ। বিএনপি এই অপরাধ করায় আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.