Saturday, August 1

আজ টাইগারদের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু হচ্ছে

0

ইংল্যান্ড থেকে ফিরে এসে প্রায় দিন বিশেক ছুটি কাটিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মাঝেই ছিল ঈদুল ফিতর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত সাফল্য পাওয়ায় এবারের ঈদটা দারুণই কেটেছে টাইগারদের।  গতকাল রবিবারই শেষ হয় তাদের ছুটি।  আজ সোমবার সকালেই আবার নেমে পড়বেন অনুশীলনে। চলবে তিন সপ্তাহ।

ট্রেনার ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনের অধীনে ক্রিকেটাররা রিপোর্ট করবেন সকাল ৯টায়। এরপরই শুরু হবে তাদের কন্ডিশনিং ক্যাম্প। ৩ সপ্তাহের এ ক্যাম্প শেষে শুরু হবে স্কিল অনুশীলন। তবে শুরুতেই সকল কোচদের পাচ্ছেন না তারা। আগামী ২৮ জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ সকল কোচিং স্টাফদের।

অনুশীলন ক্যাম্পকে লক্ষ্য রেখে ইতোমধ্যেই ঢাকায় ফিরেছেন অধিকাংশ ক্রিকেটাররা। অনেকে ঈদের পর পরই ঢাকায় ফিরে ঐচ্ছিক অনুশীলনও করছেন। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি, টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সৌম্য সরকাররা বেশ কিছুদিন থেকেই নিয়মিত অনুশীলন করছেন মিরপুরে।

প্রাথমিক দলে থাকলেও ক্যাম্পে যোগ দিতে পারছেন না এনামুল হক বিজয়, সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, তানবির হায়দাররা। এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে আছেন তারা। সেখান থেকে ফিরে সেপ্টেম্বরেও ইংল্যান্ড সফর রয়েছে এইচপি দলের। এছাড়াও কাউন্টি খেলতে যাওয়ায় থাকছেন না তামিম ইকবালও।

কন্ডিশনিং ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৯ ক্রিকেটার : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আল-আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানবির হায়দার, সাকলাইন সজীব ও শফিউল ইসলাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.