Tuesday, September 29

আজ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি, খুলবে ৫ জুলাই

0
আজ ১৮ জুন রবিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে। আগামী ১৭ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সকল কার্যক্রম। আগামী ৪ জুলাই পর্যন্ত ছুটি। ৫ জুলাই পুনরায় কার্যক্রম শুরু হবে। 
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ফয়সাল মাহমুদ রুমি জানান, শব-ই-কদর, জুমাতুল বিদা এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে দুই ধাপে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। শিক্ষার্থীরা ১৭ এবং কর্মকর্তা-কর্মচারীরা ১০ দিন ছুটি ভোগ করবেন। কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুরু হবে ২৫ জুন। ঈদের ছুটিতে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। 
নৈশপ্রহরী এবং নিরাপত্তা প্রহরীরা বন্ধকালীন সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, অবকাঠামোসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশও নিরাপত্তা জোরদারে কাজ করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.