Monday, August 10

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস

0

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৫ এপ্রিল বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘উদ্ভাবনী কাজে লাগাই, ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই’।

বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য দেশেও দিবসটি পালন করা হয়ে থাকে। স্বাস্থ্য অধিদফতরের ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির তথ্যমতে, দেশের মোট ম্যালেরিয়া আক্রান্তের ৯৩ শতাংশই তিন পার্বত্য জেলায়।

এসব জেলার মধ্যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ম্যালেরিয়াপ্রবণ এবং কক্সবাজার মধ্য ম্যালেরিয়াপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদফতরের মতবিনিময় সভায় জানানো হয়, ২০০৮ থেকে ২০২১ সালে দেশের ম্যালেরিয়া রোগীর সংখ্যা ও ম্যালেরিয়ায় মৃত্যু হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

২০০৮ সালের তুলনায় ২০২১ সালে ম্যালেরিয়াজনিত অসুস্থতা শতকরা ৯৪ ভাগ এবং মৃত্যু শতকরা ৯৩ ভাগ কমেছে। ২০২১ সালে বাংলাদেশে মোট ম্যালেরিয়া রোগী ছিল ৭ হাজার ২৯৪ জন ও মৃত্যুবরণ করেছে ৯ জন।

২০০১ সালের ২৫ এপ্রিল প্রথম ম্যালেরিয়া দিবস পালন করা হয় আফ্রিকায়। এরপর ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। তখন থেকেই প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.