Thursday, August 20

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান,মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের

0

বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ বাড়িতে এ অভিযান চালানো হয়

 মাদকদ্রব্য ও ক্যাসিনোর সরঞ্জাম থাকার গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

 এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.