Wednesday, August 19

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় লাভলু মিয়া (২৪) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার সারপুকুর ইউনিয়নের মদনপুর টিপার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার পুর্ব ভেলাবাড়ি গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাভলু মিয়া তার নিজ বাড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে সারপুকুর টিপের বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মদনপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.