Friday, August 21

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে উকিল চন্দ্র (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উকিল চন্দ্র উপজেলার ভাদাই ইউনিয়নের নিজপাড়া গ্রামের শ্রীকান্তের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ভাদাই নিজপাড়া এলাকার এনামুল হক তার বাড়ির মিটার থেকে কৃষক উকিল চন্দ্রের ধান ক্ষেত দিয়ে পার্শ্ব সংযোগ দেন। শুক্রবার বিকেলে ওই ধানক্ষেতে সার প্রয়োগ করতে গিয়ে বৈদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন উকিল চন্দ্র। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তারা অভিযোগ দিতে নারাজ বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.