Friday, November 6

আনন্দ মুখর পরিবেশে বেতাগীতে বড় দিন উদযাপিত

0

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা: আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে বেতাগীতে খ্রিস্টান সম্প্রদয়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড় দিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে  সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লীতে গীর্জা,বাড়ি-ঘরে সাজগোজ,আলোক সজ্জা, বড় দিনের গান, বিশেষ খাবার, প্রার্থনা ও কীর্ওনের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বড় দিনের বিশেষ কেক কাটেন সহকারি পুলিশ সুপার মো:  নাজমুল হোসাইন ও থানার অফিসার ইনচার্জ মো: মামুন-অর-রশীদ ।

দেশান্তরকাঠী খ্রিস্টান ধর্ম পল্লীর নেতা মানিক গোমেজ জানিয়েছেন, এবারে নির্বিঘ্নসুষ্ঠুভাবে বড় দিন পালিত হয়েছে। ছিল সুন্দর নিরাপওা ব্যবস্থা।

সকাল থেকে খ্রিস্টান সম্প্রদয়ের লোকজনের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন, উপজেলা পরিষদের  চেয়ারম্যান শাহজাহান কবির, উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব আহসান, বেতাগী পৌর সভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার ও  প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মন্টু সহ বিভিন্ন কর্মকর্তা ও নের্তৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.