Friday, July 31

আফ্রিদি ও মোসাদ্দেকের ঘূর্ণিতে সাজঘরে ম্যাককালাম-গেইল

0

নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল সোমবার ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। তবে আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ইনিংসটা লম্বা করতে পারলেন না কিউই ব্যাটিং দানব ব্রেন্ডন ম্যাককালাম।
আজ আর আফ্রিদিকে ছাড়া মাঠে নামার সাহস করেনি ঢাকা। সেই আফ্রিদির অসাধারণ এক বলে বোকা বনে গিয়ে বোল্ড হয়ে গেলেন ৮ বলে ৬ রান করা ম্যাককালাম। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারাল রংপুর রাইডার্স। তারপর মোসাদ্দেকের বলে সাজঘরে যেতে হয় ২৬ বলে ৫০ কর‍া ক্রিস গেইলকে। ‍এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৯ ওভারে ২ ‍উইকেটে হারিয়ে ৭৬ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ মঙ্গলবার ঢাকা পর্বের শেষ ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা ডায়নামাইটস। যথারীতি আজও রংপুরের ইনিংস শুরু করেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল আর কিউই হার্ডহিটার ব্রেন্ডন ম্যাককালাম। তবে শুরু থেকেই আক্রমণে যাননি দুজনের কেউই। ইনিংসের দ্বিতীয় ওভারে নারাইনের বলে ক্যাচ দিয়ে একবার বেঁচেও গেছেন গেইল। ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন দুজনেই।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে ইতিমধ্যেই শীর্ষস্থান হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।

অপরদিকে সিলেটের বিপক্ষে জয় নিয়ে ৭ নম্বর থেকে পয়েন্ট তালিকার পাঁচে চলে এসেছে রংপুর। আপাতত এই ম্যাচের দ্বারা শেষ হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। এরপর ডিসেম্বরের ২ তারিখে আবার ঢাকায় ফিরবে বিপিএল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.